আজ সময়ের সাহসি ও মেধাবী সাংবাদিক মোঃ রয়িসুল সরকার রোমন’র জন্মদিন
- সময়: ০৬:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ১১১

জনসংযোগ ডেক্সঃ
সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেমনি একজন সময়ের সাহসী তরুণ সাংবাদিক মোঃ রয়িসুল সরকার রোমন। যে সব জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে বর্তমান কর্মরত আছেন সেগুলোর তালিকা:
সাংবাদিকতা শুরু করেন দৈনিক লিখনী সংবাদ অনলাইন পোর্টাল দিয়ে।
জাতীয় পত্রিকা: দৈনিক দেশ-বাংলা ও দৈনিক গড়ব বাংলাদেশ এর আদিতমারী উপজেলা প্রতিনিধি । দৈনিক ঢাকা প্রতিদিন এর সাবেক প্রতিনিধি।
অনলাইন পোর্টাল: দৈনিক জনসংযোগ, দৈনিক বিডি ক্রাইম টাইমস, দৈনিক খবরের ডাক, ভিশন এস টিভি, আজকের নতুন সংবাদ, দৈনিক আশার দিগন্ত, স্টাফ রিপোর্ট ও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন অনলাইন পোর্টাল গুলোতে।
যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণা। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল রহস্য। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন।
লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ,বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জিহাদী। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী ও তরুণ সাংবাদিক সকলের প্রিয় মুখ মোঃ রয়িসুল সরকার রোমন।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছেন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২ অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৫৩ মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী মাতৃমঙ্গলে জন্ম গ্রহণ করেন তিনি।
মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামে তার জন্ম, তিনি রজব বংশের উত্তরসূরী। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজ অন্যায়ের ও অপরাধীদের এক আতঙ্কের নাম মোঃ রয়িসুল সরকার রোমন। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম মাতার নাম মোছাঃ আয়শা বেগম ও এক ছোট ভাই আছে তার নাম মোঃ রায়হান ইসলাম।
এ সময়ের সাংবাদিকতায় লালমনিরহাট আদিতমারীর কয়েকজন ঈর্ষান্বিত সাংবাদিকের মধ্যে মোঃ রয়িসুল সরকার রোমন নামটি বেশ পরিচিত ও অন্যতম।
মোঃ রয়িসুল সরকার রোমন এসএস সি ও এইচএসসি পাশ করেন মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে। তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (IET) ও রংপুর আইডিয়াল ইন্সটিটিউট অফ টেকনোলজি (RIIT) তে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি সাবজেক্ট এ পড়া শোনা করতেন তবে বিভিন্ন কারণ বসত পলিটেকনিকে পড়াশোনা বাদ দেন। বর্তমানে স্নাতকে অধ্যয়ন রত ছাত্র সাংবাদিক মোঃ রয়িসুল সরকার রোমন।
সাংবাদিকতার শুরুটা ২০২১ সাল থেকে। ছাত্রজীবন থেকেই অনলাইন নিউজ পোর্টালে লেখালিখি করতেন। ‘এখন’ টেলিভিশন ও কালবেলার প্রতিনিধি সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল এর হাত ধরে সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন মোঃ রয়িসুল সরকার রোমন। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই ভাবতে চান না তিনি। মোঃ রয়িসুল সরকার রোমন নম্র, ভদ্র, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা। প্রকাশভঙ্গী,নম্র ও কোমল আচরণের এবং সহজ সরলের জন্য তিনি সকলের কাছে সমান ও জনপ্রিয়।
সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন মোঃ রয়িসুল সরকার রোমন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















