৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়ায় ট্রাকের চাপায়-মোটরসাইকেল আরোহী নিহত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২৪৪
কাউনিয়ায় ট্রাকের চাপায়-মোটরসাইকেল আরোহী নিহত

জে এইচ সোহাগ

কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায়( রংপুর- কুড়িগ্রাম) মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। ২৫ জানুয়ারি( রোববার দুপুরে১টার দিকে) উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম নয়ন উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন কাউনিয়া থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হলদিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (রংপুর) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নয়ন গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতেন। মাত্র দুই দিন আগে ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় ট্রাকের চাপায়-মোটরসাইকেল আরোহী নিহত

সময়: ০৪:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
কাউনিয়ায় ট্রাকের চাপায়-মোটরসাইকেল আরোহী নিহতজে এইচ সোহাগ কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায়( রংপুর- কুড়িগ্রাম) মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। ২৫ জানুয়ারি( রোববার দুপুরে১টার দিকে) উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম নয়ন উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন কাউনিয়া থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হলদিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (রংপুর) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নয়ন গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করতেন। মাত্র দুই দিন আগে ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।  

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.