ঝিনাইদহ কালীগঞ্জে বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে নিহত-১
- সময়: ০২:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৫৩

ইনছান আলী,ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখো-মুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৩৫) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।
বুধবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ আমবাগান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর থানার কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ থেকে ফুলঝুড়ি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরে দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ভোরের কাগজকে জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














