দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও শ্রেষ্ঠ এসআই হলেন মোঃ নুর আলম সিদ্দীক
- সময়: ০৫:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৬০

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
আজ বুধবার( ০৪ অক্টোবর) ২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ১৩.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়, সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম ।
মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, (সেপ্টেম্বর /২০২৩) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারদের হাতে তুলে দেন।
মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জগণকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং সার্বিক কর্ম মূল্যায়ন শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনিত হন মোঃ নুর আলম সিদ্দীক (এসআই নিরস্ত্র) চিরিরবন্দর থানা, দিনাজপুর।
শ্রেষ্ঠ এসআই মোঃ নুর আলম সিদ্দীক বলেন,
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য, যিনি পরম দয়াময়, অসীম ক্ষমতাশীল এবং বিচার দিনের মালিক।
পুরস্কার পেতে কার না ভাল লাগে,সেটা যদি হয় কর্তব্য পালনে সার্বিক মূল্যায়নের!
আমাকে ( আগষ্ট -২০২৩) মাসের দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এবং সার্বিক কর্ম মূল্যায়ন শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনিত করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিনাজপুর জেলা পুলিশের অভিভাবক, মানবতার প্রতীক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, দিনাজপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ (পিপিএম) স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জিন্নাহ আল মামুন স্যার সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই চিরিরবন্দর থানার শ্রদ্ধাভাজন ও জনবান্ধব অফিসার ইনচার্জ, জনাব মোঃ বজলুর রশিদ (আইজি ব্যাজ প্রাপ্ত) স্যার,আমার সহকর্মীদের, যাদের অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসা যুগিয়ে যাচ্ছে প্রতিক্ষনে এবং যাদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় আজকের আমার এই অর্জন। সকলের দোয়াপ্রার্থী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.















