৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ২১৬
নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। শেষ পর্যন্ত ক্রিকেটার ও কর্মকর্তাসহ মোট ৮ জনের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির অভিযোগ গঠন করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে আমিরাত ক্রিকেট বোর্ড।

নাসিরের বিরুদ্ধে আনিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কি না তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যে আট জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তার মধ্যে ক্রিকেটার তিন জন। একজন নাসির হোসেন অন্য দু’জন হলেন আরব আমিরাতের ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান। বাকিদের মধ্যে আছেন কৃষ্ণা কুমার চৌধুরী। যিনি একটি ফ্র্যাঞ্চাইজি মালিকানার অংশীদার। পরাগ সংঘভিও একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার। আশহারর জায়েদি ব্যাটিং কোচ। সানি ধিলন সহকারী কোচ ও শাদাব আহমেদ টিম ম্যানেজার।

২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। এরপর আর দেশের জার্সিতে দেখা না গেলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন নাসির হোসেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

সময়: ১২:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩