বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্ঠমী পালিত
- সময়: ০৫:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৩

বাগেরহাট প্রতিনিধিঃ
নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাগেরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি নিলয় কুমার ভদ্র এর সভাপতিত্বে বাগেরহাট শালতলাস্হ হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাঃ খালিদ হাসান, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েতউদ্দিন,শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দজী , বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস ,সদর উপজেলা মহিলা চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময়ে উপস্হিত ছিলেন।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাম্বলীরা শোভাযাত্রা সহকারে সভাস্হলে জড়ো হতে থাকে। পরে এক বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্হলে এসে শেষ হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














