নোটিশ :
ভিসা ছাড়াই করা যাবে ওমরাহ -সৌদি রাষ্ট্রদূত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৫:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ৯৭

ভিসা ছাড়াই সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। সেক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইন্স বা দেশটির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হলে এ সুযোগ পাবে
আজ (৩ অক্টোবর) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ওমরাহ করতে যাবেন, তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সৌদির জাতীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদিতে অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন।এ
ছাড়া কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















