৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এমভি বসুন্ধরা ইমপ্রেস

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ১৩৯
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এমভি বসুন্ধরা ইমপ্রেস

বাগেরহাট প্রতিনিধিঃ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহি ওই বানিজ্যিক জাহাজটি।
ওই বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান,গেল ২৪ জুলাই ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে।

এর আগে গেল ১২ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালার।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এমভি বসুন্ধরা ইমপ্রেস

সময়: ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে এমভি বসুন্ধরা ইমপ্রেসবাগেরহাট প্রতিনিধিঃ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বানিজ্যিক জাহাজ। রবিবার(১৩ আগষ্ট) সকাল ১১ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে বাংলাদেশী পতাকাবাহি ওই বানিজ্যিক জাহাজটি। ওই বানিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক(খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান,গেল ২৪ জুলাই ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি বসুন্ধরা ইমপ্রেস। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছনো হবে। এর আগে গেল ১২ জুলাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালার।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.