লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্তের আলোচনা সভা
- সময়: ০৫:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৯০

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় তরুণ জননেতা ও উদ্দোক্তা লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মমতাজ আলী শান্ত। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবর স্হান মাঠে আলোচনা সভা করেন। আলোচনা সভায় এলাকার অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আলী শান্ত বলেন, আমি রাজনৈতিক কোনও সংগঠনের সাথে সম্পর্কিত না। আমি একজন সম্ভান্ত্র কৃষক পরিবারের সন্তান। আমি অযোপাড়া গায়ের সন্তান। আমি গরিব ও মেহেনতী মানুষের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে মিশেছি তাদের কষ্ট টা আমি বুঝি। আমি সংসদ সদস্য প্রার্থী। যদি আমার থেকে কোনও শিক্ষিত ও যোগ্য ব্যাক্তি থাকে, আপনারা তাকে ভোট দিবেন। যদি মনে হয়, আমি যোগ্য ব্যাক্তি তাহলে আমাকে ভোট দিয়ে আপনারা আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। অনেক জনপ্রতিনিধি বলে হইবে এলা, করমু এলা, আসিস এলা, আমি এই সব আপনাদের বলবো না ইনশাআল্লাহ আমি সরাসরি কাজ করে দেখাবো। সবাই দোয়া করবেন আমার জন্য।
পড়ে মামতাজ আলী শান্ত ইসলামি কথা বলে বক্তব্য শেষ করেন।
অত্র এলাকার সমাজ সেবক ওসমান গনি বলেন, রাজনৈতিক দল গুলো একটা পরিবার কিন্তু মামতাজ আর একটা পরিবার জনগন কে নিয়ে তার পরিবার। আমরা একবার মমতাজ আলী শান্ত ভাই কে ভোট দিয়ে এমপি বানাতে চাই। মমতাজ অনেক ভালো ছেলে এবং দানবীর বলে আমরা তাকে জানি ও চিনি। সে ছোট বেলা থেকে জনগনের কথা ভাবে এবং তাদের কষ্ট গুলো দেখে এবং তার সামর্থ্য অনুযায়ী দান করেন। আমরা সবাই এক হয়ে মমতাজ আলী শান্তকে এবার ভোট দিবো ইনশাআল্লাহ।
সমাজ সেবক মোঃ খাদিমুল ইসলাম বলেন, জনতার হাতেই আসল শক্তি, তাই ভোট দেয়ার আগে একজন যোগ্য দেখে ভোট দেয়া জনগনের দ্বায়িত্ব। মমতাজ আলী শান্ত ভাইয়ের সম্পর্কে আমি জানি তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নন, তাই এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা সবাই মিলে ঐক্য জোট এর মাধ্যমে মমতাজ আলী শান্ত ভাইয়ের জন্য কাজ করবো।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, মামতাজ আলি শান্ত অনেক ভালো ছেলে। আমরা তো অনেক রাজনৈতিক নেতাকে ভোট দিলাম এবার একজন কৃষক পরিবারের সন্তান এবং স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে দেখি সে কি করে।
পড়ে মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















