সাকিবের সঙ্গে লড়াইয়ে বিধ্বংসী তাওহিদ
- সময়: ০১:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৩৭

ক্রিয়া প্রতিবেতক
সাকিব আল হাসানের সঙ্গে লড়াইয়ে জিতেছেন তাওহিদ হৃদয়। গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে জাফনা কিংস।
সাকিব ৯ বলে ৬ রান করে আউট হলেও ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট। নিজের প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।
নিজের দ্বিতীয় ওভারে দেন ১৭ রান। ওই ওভারে রহমানউল্লাহ গুরবাজ ১ ছয় এবং তাওহিদ ১ ছয় ও ১ চার হাঁকিয়েছেন সাকিবকে।
তাওহিদ মাত্র ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। অপর চারও সাকিবকেই মেরেছেন তিনি।
১৩তম ওভারে আকিলা ধনাঞ্জয়াকে টানা দুই বলে ছক্কা হাঁকিয়ে জাফনার জয় নিশ্চিত করেন তাওহিদ। গুরবাজ ৩৯ বলে ৩ চার, ৫ ছক্কায় ৫৪ রান করেন।
সাকিবের দল গল ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৭ রান করে। বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে ৪ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নেন।
জাফনা ১২.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান করে জয় পায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















