৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬
সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-
  1. সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমনসহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ মোঃ মুসফিক রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, দেশে দুর্নীতি ও অনিয়ম চরম আকার ধারণ করেছে। জনগণ এখন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেন, “আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম হবে ইনশা আল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-

সময়: ০৯:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
সাদুল্লাপুরের ধাপেরহাটে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-
  1. সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি:
মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমনসহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ মোঃ মুসফিক রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, দেশে দুর্নীতি ও অনিয়ম চরম আকার ধারণ করেছে। জনগণ এখন সৎ ও যোগ্য নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেন, “আগামী দিনে বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম হবে ইনশা আল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।” জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.