সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ
- সময়: ১২:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১২৪

ক্রিড়া সংযোগ
শনিবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেল বাংলাদেশ। তবে ৫৫ রানের উদ্বোধনী জুটির পর খেই হারাল তারা। ২৮ রানের মধ্যে পড়ল ৪ উইকেট। চাপের মুখে দলের হাল ধরে লড়াই করলেন তাওহিদ হৃদয়। লম্বা সময় তাকে সঙ্গ দেওয়া মুশফিকুর রহিম রানের চাহিদা মেটাতে গিয়ে আউট হলেন অসময়ে। হৃদয় ফিফটি হাঁকিয়ে আরও দূর যেতে থাকলে বেঁচে ছিল জয়ের আশা। তবে তিনি আউট হওয়ার পর সব ভেস্তে যার ।
চ্যালেঞ্জিং উইকেটে ১১ বল বাকি থাকতে তারা অলআউট হয়েছে ২৩৬ রানে। দলের পক্ষে ৯৭ বলে ৭ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৮২ রান আসে হৃদয়ের ব্যাট থেকে। আর কেউ যেতে পারেননি ৩০ রান পর্যন্তও। মুশফিক ২৯, মেহেদী হাসান মিরাজ ২৮ ও নাঈম শেখ ২১ রান করে ফেরেন। শেষ উইকেটে নাসুম আহমেদ ও হাসান মাহমুদ ১২ বলে ২০ রান যোগ করলে তা কেবল হারের ব্যবধানই কমায়। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট করে নেন অধিনায়ক দাসুন শানাকা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।
এই হারে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন বলা চলে শেষ হয়ে গেল সাকিব আল হাসানের দলের। এই পর্বের আগের ম্যাচে পাকিস্তানের কাছেও হেরেছিল তারা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা ১৩ ওয়ানডে জিতে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। এই হারে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল সাকিব আল হাসানের দলের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৩৬ (নাঈম ২১, মিরাজ ২৮, লিটন ১৫, সাকিব ৩, মুশফিক ২৯, হৃদয় ৮২, শামীম ৫, নাসুম , তাসকিন ১, শরিফুল ৭, হাসান ; রাজিথা ০/২৯, থিকশানা ৩/৬৯, শানাকা ৩/২৮, পাথিরানা ৩/৫৮, ওয়েলালাগে ১/২৬, ধনঞ্জয়া ০/১৮)।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















