৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে ‘লাইফ প্লাস’-এর ইফতার সামগ্রী বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭২
হরিপুরে ‘লাইফ প্লাস’-এর ইফতার সামগ্রী বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলায় বয়োবৃদ্ধ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস।

আজ ২০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকার ৪০টি পরিবারের মধ্যে ইফতার ও রমজানের খাদ্যসামগ্রী হিসেবে চাল, পেঁয়াজ, ভোজ্যতেল, আলু, মুড়ি, খেজুর, স্যালাইন, ছোলা, লবণ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সীমান্তবর্তী এলাকার অনেক বয়োবৃদ্ধ মানুষ কর্মক্ষম না হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। রমজান মাসে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ‘লাইফ প্লাস’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি মো. মোজাহেদুর ইসলাম ইমনসহ সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবকরা। উপকরণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘লাইফ প্লাস’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি মো. মোজাহেদুর ইসলাম ইমন বলেন,
“সীমান্তবর্তী হরিপুর উপজেলার অনেক পরিবার রমজান মাসে ন্যূনতম ইফতার সামগ্রী সংগ্রহ করতেও কষ্টে পড়েন। বিশেষ করে বয়োবৃদ্ধ ও কর্মহীন মানুষদের দুর্ভোগ আরও বেশি। তাদের মুখে অন্তত একবেলা হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আজ ৪০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপকারভোগী রহিমা বেগম (৬৫) বলেন,
“বয়স হয়েছে, কাজ করতে পারি না। রমজানে ইফতারের জিনিস জোগাড় করাই কষ্টের ছিল। আজ যে সহায়তা পেলাম, এতে কয়েকদিনের দুশ্চিন্তা কমল। আল্লাহ যেন এই মানুষগুলোর ভালো করেন।”

উপকারভোগী আব্দুল কাদের (৭০) বলেন,
“আমি অসুস্থ থাকার কারণে নিয়মিত কাজ করতে পারি না। রোজার সময় পরিবার নিয়ে খুব সংকটে থাকি। আজকের এই সহযোগিতা আমাদের জন্য বড় উপকার হলো। যারা সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হরিপুরে ‘লাইফ প্লাস’-এর ইফতার সামগ্রী বিতরণ

সময়: ০৪:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
হরিপুরে ‘লাইফ প্লাস’-এর ইফতার সামগ্রী বিতরণহরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলায় বয়োবৃদ্ধ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস। আজ ২০ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকার ৪০টি পরিবারের মধ্যে ইফতার ও রমজানের খাদ্যসামগ্রী হিসেবে চাল, পেঁয়াজ, ভোজ্যতেল, আলু, মুড়ি, খেজুর, স্যালাইন, ছোলা, লবণ, সেমাই ও চিনি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সীমান্তবর্তী এলাকার অনেক বয়োবৃদ্ধ মানুষ কর্মক্ষম না হওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। রমজান মাসে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ‘লাইফ প্লাস’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি মো. মোজাহেদুর ইসলাম ইমনসহ সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবকরা। উপকরণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘লাইফ প্লাস’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি মো. মোজাহেদুর ইসলাম ইমন বলেন, “সীমান্তবর্তী হরিপুর উপজেলার অনেক পরিবার রমজান মাসে ন্যূনতম ইফতার সামগ্রী সংগ্রহ করতেও কষ্টে পড়েন। বিশেষ করে বয়োবৃদ্ধ ও কর্মহীন মানুষদের দুর্ভোগ আরও বেশি। তাদের মুখে অন্তত একবেলা হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে আজ ৪০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” উপকারভোগী রহিমা বেগম (৬৫) বলেন, “বয়স হয়েছে, কাজ করতে পারি না। রমজানে ইফতারের জিনিস জোগাড় করাই কষ্টের ছিল। আজ যে সহায়তা পেলাম, এতে কয়েকদিনের দুশ্চিন্তা কমল। আল্লাহ যেন এই মানুষগুলোর ভালো করেন।” উপকারভোগী আব্দুল কাদের (৭০) বলেন, “আমি অসুস্থ থাকার কারণে নিয়মিত কাজ করতে পারি না। রোজার সময় পরিবার নিয়ে খুব সংকটে থাকি। আজকের এই সহযোগিতা আমাদের জন্য বড় উপকার হলো। যারা সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.