
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাস টার্মিনাল সংলগ্ন রাস্তার অপর পাশের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সড়কের অংশটি ভাঙাচোরা ও গর্তে ভরে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এর আগে রাস্তার একপাশে সংস্কার কাজ শেষ হলেও অপর পাশের কাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। এই কারণে ওই অংশ যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিনই ওই পথে দীর্ঘ যানজট সৃষ্টি হতো এবং গর্তের কারণে যানবাহনের ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেত। স্থানীয়রা বারবার অভিযোগ ও সংস্কারের দাবি জানালেও কার্যকর পদক্ষেপ আসেনি, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পৌরসভার তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে অবশেষে সংস্কার কাজ শুরু হয়।
শহরবাসী আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দিনাজপুর বাস টার্মিনাল এলাকার যান চলাচল অনেকটাই সহজ হবে এবং এই সড়ক আবারও নিরাপদ ও ব্যবহারযোগ্য রূপে ফিরে আসবে।