
গতকাল রবিবার দুপুরে শৈলকুপা থানা পুলিশ ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাকের সমর্থকদের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি। একজন সাধারণ মানুষ হিসেবে নেক্কারজনক হামলাকে যেমন সমর্থন করিনা ঠিক তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈলকুপা থানার প্রধান কর্মকর্তার বিগত বিতর্কিত কর্মকান্ডকেও ভাল বলতে পারিনা। তাঁর পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় নিয়ে ইতিমধ্যে শৈলকুপায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ধাওড়া গ্রামের কাসেম শিকদারের পুত্র ফিরোজ শিকদারের ডান হাতটি কেটে ফেলতে হয়েছে। আহত ফিরোজ জানান, পুলিশ তাকে থানার ভিতর ধরে নিয়ে একই স্থানে একাধিক গুলি করে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে ( ভিডিও বক্তব্য সংরক্ষিত)। বিশেষজ্ঞ ডাক্তারগণ কোনভাবেই ফিরোজের হাতটিকে টিকিয়ে রাখতে পারেনি বলে জানা গেছে। সকল আহতদের আরোগ্য কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি। সবাই সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। ঝুঁকিপূর্ণ ঘটনার সময় ( ভিডিওতে দেখা) একজন আহত পুলিশের সেবায় নিয়োজিত দৈনিক অধিকার পত্রিকার উপজেলা প্রতিনিধি রয়েল আহম্মেদ, দৈনিক আন্দোলনের বার্তা পত্রিকার শৈলকূপা উপজেলা বাদশা হোসেনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের আরেক সহকর্মী শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আহত সাংবাদিক জাফিরুল ইসলাম শিমুলের প্রতিও