
দিনাজপুর জেলা প্রতিনিধি| ৩১ জুলাই ২০২৫
আগামীকাল ১ আগস্ট শুক্রবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর—বিদ্যুৎ সরবরাহ থাকবে সম্পূর্ণ স্বাভাবিক।
কয়েকদিন আগে একটি প্রচারে জানানো হয়েছিল যে, ১ আগস্ট শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন জেলায় বিদ্যুৎ থাকবে না। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পূর্বঘোষিত বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এ বিষয়ে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি কিছু কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা থাকলেও তা পরবর্তীতে বাতিল করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে প্রতিটি এলাকায় বিদ্যুৎ চলমান থাকবে।
গ্রাহকদের সুবিধার্থে এই তথ্য আগাম জানিয়ে দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ভবিষ্যতে কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানো হবে।