
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আত্রাই উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বি এন পির ভারপ্রাপ্ত আহবায়ক ও উপজেলা বি এন পির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আজাদ আলি সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,বিএনপি নেতা আবদুল মান্নান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী অংশ নেন বিশাল র্যালীতে, যা উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বি এন পি অফিসের সামনে এসে শেষ হয়।