
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকার দাঙ্গাবাজ ভূমিদস্যু ইমান আলী পুত্র দুলু মিয়া ও ইমান আলীর পুত্র জাহিদুল ইসলাম, হাসমত আলীর পুত্র আব্দুর রহমান এবং মৃত্যু আজিমুদ্দিনের পুত্র নুরুজ্জামান ও নুরুন্নবী সহ ফালু মিয়া গংদয় বিরুদ্ধে জোর পূর্বক বিক্রয় কৃত ৩০ শতাংশ জমি পুনরায় দখল করতে লাঠি সোটা নিয়ে হামলা চালায় স্থানীয় প্রতিবেশী জমির মালিক অটো রিকশাচালক মৃত ইদ্রিস আলীর পুত্র নুরুন্নবী গংদের উপর।
স্থানীয় সচেতন মহল ব্যক্তিগণ জানায়,
আদিতমারী উপজেলা তালুক হরিদাস ১১ মাথা সংলগ্ন এলাকায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে নুরুজ্জামান ও নুরুন্নবীর পিতার কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করেন স্থানীয় প্রতিবেশী ইদ্রিস আলী, ক্রয় কৃত জমি তালুক হরিদাস মৌজার বি,আর,এস ৮৯/১ নং খতিয়ানের ৯৩ দাগের ১৮.০৫ শতক এবং ৯৪ নং দাগের ১১.০৫ শতাংশ জমি ২৩/০৫/১৯৮৩ ইং তারিখে ১০৩৮৮ নং দলিলে সাব-কবল মূলে ক্রয় করেন। জমির মালিক বিক্রয় করে দিলেও বি,আর,এস খতিয়ানে আজিমুদ্দিনের নামে থাকায় পরবর্তীতে আদালতের মাধ্যমে ভূমি রেকর্ড সংশোধন আইনে মৃত্যু ইদ্রিস আলীর ওয়ারিশগণের নামে অন্তর্ভুক্ত করেন। ভুক্তভোগী ইদ্রিস আলীর পরিবার জানায় ক্রয় কৃত জমি
বি,আর এস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন ইদ্রিস আলী ছেলেমেয়েরা । ভুক্তভোগীর জমি দখলে থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযুক্ত ব্যক্তিগণ মোটরসাইকেল /অটোরিকশা আটক করে হয়রানি সৃষ্টি করেন, এইভাবে প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি করে যাচ্ছে অভিযোগ করেছেন মৃত ইদ্রিস আলী ছেলেমেয়েরা । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল ।