
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। (মঙ্গলবার ২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮ টি ইউনিয়নের উন্মুক্ত লটারীর মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ২৬ জন ডিলার নিয়োগ করা হয়। অনুষ্ঠানে অন্যাদের জেলা খাদ্য অফিসার অনিক পাল অনতু,উপজেলা খাদ্য অফিসার মোস্তাফিজার রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, সহকারী জনস্বাস্হ্য প্রোকৌশলী গোলাম মোস্তফা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।