
আন্তর্জাতিক ক্রিকেট দেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন।
গতবছরের শুরুতে প্রোটিয়াদের হয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ক্লাসেন । তবে সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিলো না তার তাইতো অনুমান করা গিয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেটকে ক্রিকেটকে শিগগিরই বিদায় বলছেন এই মারকুটে ব্যাটার। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে আজ আন্তর্জাতিক ক্রিকেটকে থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাসেন নিজেই।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণায় ক্লাসেন বলেন, ‘আজ আমার জন্য একটি দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত কী হবে, তা নির্ধারণ করতে অনেক সময় নিয়েছি। এটি একটি সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমি এই সিদ্ধান্তে পুরোপুরি শান্তি অনুভব করছি।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ টেস্টে ১০৪ রান করেছেন হেনরিখ ক্লাসেন। ৬০ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ২ হাজার ১৪১ রান। ৫৮ টি-টোয়েন্টিতে করেছেন মোট ১ হাজার রান। ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি করেছেন ক্লাসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার হাফ সেঞ্চুরির সংখ্যা ১৬টি।
এইদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিধি বললেও চালিয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো। যেখানে সর্বশেষ তিনি মাঠে নেমেছিলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ।