
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইঞ্জুরির হানা আফগানিস্তান শিবিরে । চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সেলিম সাফি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেলিমের ইনজুরির খবর নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি নিশ্চিত করে জানিয়েছে সেলিমের জায়গায় ভিড়ানো হয়েছে ডান হাতি মিডিয়াম পেসার বিলাল সামিকে। ২১ বছর বয়সী এই তরুণ দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে মাত্র তিন ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। ছিলেন উইকেট শূন্য। এবার সেলিমের ইনজুরি তার কপাল খুলে দিয়েছে।
এইদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী ৮ অক্টোবর থওয়ানডে সিরিজে মাঠে নামছে হাসমত উল্লাহ শাহিদীর দল।