
আমতলী - পটুয়াখালী মহাসড়কের বসাক বাজার নামক স্হানে পটুয়াখালী জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি "" সময় নিয়ন্ত্রণ বা চেক পোস্টের নামে পরিবহন গাড়ী স্টাফ ও যাত্রীদের হযরানী করছে। যাত্রীদের সময়ের মুল্য না দিয়ে লোকাল যাত্রী উঠানোর অজুহাতে ঢাকাগামীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া - আসা পরিবহন গাড়ীতে তল্লাশী চালায় কথিত চেক পোস্ট । এ যেন মগের মুল্লুক। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, কেউ তাদের কর্মকান্ডে প্রতিবাদ করলে হতে হয় নাজেহাল ।
পটুয়াখালী জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির এহেন অবৈধ চেক পোস্ট বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ ।