প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৩:১৪ পি.এম
আস্থার ঠিকানা ছাত্রশিবিরের হেল্প ডেস্কে শিশু সন্তানকে রেখে ডি.এইচ.এম.এস ভর্তি পরীক্ষা দিতে গেলেন মা
৩১ অক্টোবর সকাল ১০.০০ -১১.০০ টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ডি.এইচ.এম.এস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কেন্দ্রে।পরীক্ষার্থীদের সুবিধার জন্য ছাত্রশিবির হেল্প ডেস্কের আয়োজন করেছিল। দুইজন নারী পরীক্ষার্থী তাদের শিশু সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হেল্প ডেস্কে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ছাত্রশিবির হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল ফ্রিতে জমা রাখার ব্যবস্থা করেন।
ছাত্রশিবিরের প্রতি মানুষের আস্থার প্রশংসা করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা।