
সোমবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট- উল্লেখ করে তিনি বলেন, আজকে আবার নতুন করে আমাদের মাঠে দয়া করে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনে গ্রামেগঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই, ১৬ বছর যে টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।
তিনি বলেন, বরগুনায় আমাদের ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ঘটনাও সহ্য করেছি; কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ আমার নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।
আবার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। কারণ শুধু বাংলাদেশ নয়, তিনি বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ দেশনায়ক।