
শুক্রবার রাত ১১ ঘটিকায় (২৪অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হযরত শাহ পরাণ (র.)হলের সামনে থেকে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের টিএসসি হয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধনে এগ্রিকালচার ১৫ তম ব্যাচের একজন শিক্ষার্থী বলেন, “সম্প্রতি ইসকন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে। বিশেষ করে গাজীপুরের শিশু আশামণি ধর্ষণ, বুয়েটের শিক্ষার্থীর এক তরুণীকে ধর্ষণ, এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের মতো ঘটনাগুলো মুসলিম সমাজের প্রতি গভীর বিদ্বেষের বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “গাজীপুরের এক মসজিদের খতিবকে ইসকন সদস্যদের হত্যার হুমকি ও অপহরণের ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক।আমাদের ক্যাম্পাসে এরকম কিছু চোখে পরলে মুসলিম বোনদের এগিয়ে এসে সেই বোন করে রক্ষা করব এবং তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করবো"
শিক্ষার্থীরা এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।