জনসংযোগ ডেস্ক: ইসকন নিষিদ্ধ চেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আজ সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল মুনজিয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের বিচার ও জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন ও দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, বিদেশী শক্তির মদদে পতিত স্বৈরাচারের দোসররা 'ইসকন' নামক জঙ্গি সংগঠনকে ব্যবহার করে দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপতৎপরতা চালাচ্ছে। এ লক্ষ্যে তারা সাম্প্রদায়িক উস্কানীমূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে
সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার সুস্পষ্ট অভিযোগে গ্রেফতারকৃত ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে এ সংগঠনের উগ্রপন্থী সমর্থকরা, যা এ দেশের অসাম্প্রদায়িক চেতনাকে মারাত্মকভাবে নষ্ট করেছে।
এমতাবস্থায়-
১. অনতিবিলম্বে জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে; দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত লিপ্ত ইসকন নেতৃবৃন্দ ও পতিত স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনতে হবে।
২. রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-এর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ও ইন্ধনদাতা প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা আর কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। তাই দেশ ও জাতির বিরূদ্ধে সকল ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।