
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় কুড়িগ্রামের উলিপুরে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), উলিপুর উপজেলা শাখা।
দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় এনসিপি নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা বলেন, উত্তরার এই দুর্ঘটনা পুরো দেশকে শোকাহত করেছে। নিহতদের আত্মার শান্তি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।