
কুড়িগ্রামের উলিপুর পৌর সহরে ২.৫ কেজি গাঁজা ও মাদক পরিমাপক ডিজিটাল মেশিন জব্দসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হাতেনাতে আটক।
পুলিশ তথ্য সুত্রে জানা যায় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ উলিপুর থানাধীন উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকা থেকে একই এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ হাবিবা আক্তার (২৪) কে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল মেশিন জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।