
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গরীব-দু:খী মেহনতী মানুষের কণ্ঠস্বর, কুড়িগ্রাম-২৭ উলিপুর-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক জননেতা আব্দুস সোবহান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ন্যাপড়া সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব কালুডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির ও ভূতের বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি মন্দিরের পুরোহিত ও উপস্থিত পূজারীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং পূজার সফলতা কামনা করেন।
জননেতা আব্দুস সোবহান বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। সব ধর্মের মানুষ মিলেমিশে এ উৎসবকে আনন্দঘন করে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”