উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেতরাই ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় থেতরাই বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী ও সূধী সমাবেশে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন থেতরাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. মোশাররফ হোসেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: মশিউর রহমান।
সমাবেশ বক্তারা বলেন, ' বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে- জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।