
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সারাদেশে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে হোটেল, রোস্তেরা, বেকারি, সহ সংশ্লিষ্ট খাদ্য উৎপাদন ও সরবরাহ কারি প্রতিষ্ঠান মালিক ও কর্মকর্তাদের খাদ্য নিরাপদ রাখাতে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।
আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুশফিকুর রহমান নিরাপদ খাদ্য অফিসার কুড়িগ্রাম জেলা, রেবা বেগম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উলিপুর, শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক উলিপুর সরকারি কলেজ ।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, মানুষের সবচেয়ে বড় আদালত নিজের বিবেক। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন খাবারের গুণগতমান রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, খাবারের গুণগতমান রক্ষা না করলে দিন দিন ক্রেতাগণ ব্যবসায়িদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নিরাপদ খাদ্য কতৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প গ্রহণ করে এ প্রকল্পের আওতায় সারাদেশে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহ কারী কর্মকর্তা, শ্রমিক, ক্রোতা সহ সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা প্রদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সরকারের সচেতনার পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে। খাবারের পূর্বে খেয়াল করতে হবে, আমি কোন খাবারটি খাচ্ছি,অথবা বাসার জন্য কোন খাবার টি নিচ্ছি তা সঠিক উপায়ে উৎপাদন হয়েছে কিনা সঠিকভাবে রান্না করা হয়েছে কিনা, অথবা সংরক্ষণ করা হয়েছে কিনা। তা হলে আমরা নিরাপদ খাদ্য গ্রহন করতে পারবো। আমরা সকলে কোন না কোন ভাবে ভোক্তা এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা খারাপ ও ভেজাল খাদ্য ক্রয়,বিক্রয় বন্ধ করবো। তা হলে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রি বাড়বে। ক্রেতা ও বিক্রেতা উভয় সঠিক মূল্যায়ন পাবে,
সভায় উলিপুর, চিলমারী এবং রাজারহাট উপজেলার মিষ্টি ও মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন, প্রস্তুত এবং দুধ দুগ্ধ খামারিগণ উপস্থিত ছিলেন।