
উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এসে কাচারী পুকুরে বিসর্জন দেওয়া হয়। দুর্গোৎসব শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ আনসার-ভিডিপি, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও র্যাব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ২০২৫।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা বলেন, “সারা দেশের মতো উলিপুরেও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করেছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উলিপুর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রফিক আহমেদ জানান, “যৌথ প্রচেষ্টাতেই সবকিছু সম্ভব হয়েছে। এবারের দুর্গাপূজায় উলিপুরের তরুণ আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “পরিশ্রমের সার্থকতা তখনই আসে যখন তার সুফল জনগণের চোখে ভেসে ওঠে। এবারের দুর্গোৎসবও তারই প্রমাণ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, “দিন-রাত তন্দ্রাহীন পরিশ্রমের ফলেই আজ জনগণ সন্তুষ্ট। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য আর কিছু হতে পারে না।”
শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উলিপুরে শারদীয় দুর্গোৎসব ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে।