
উলিপুর ডায়াবেটিস সেন্টার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উলিপুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি এবং দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন ডা: নাজমুল হুদা শামীম ও ডা: সুরাইয়া নুসরাত ইসলাম।
উলিপুর ডায়াবেটিক সেন্টারের পরিচালক ডা: নাজমুল হুদা শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম -৩ (উলিপুর) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: শফিকুল ইসলাম, গুনাইগাছ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, উলিপুর আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাও: মোশাররফ হোসেন, অপসোনিন ফার্মাসিউটিক্যালসের মো: উজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা
উক্ত আলোচনা সভায় বক্তারা, ডায়াবেটিস রোগীদের নিয়মিত পরীক্ষা, ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করা এবং সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্বারোপ করেন।