উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জামায়াতে ইসলামী মনোনীত ২৭ কুড়িগ্রাম -৩ (উলিপুর) আসনের সংসদ পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে সাহেবের কুটি মিয়া পাড়া নূরানী তালিমুল কোরআন মাদরাসার চাল নির্মানের জন্য টিন বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামী’র অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম প্লাবন, পেশাজীবি বিভাগের অর্থ সম্পাদক শাহীদুল ইসলাম, দলদলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রুহুল আমিন, মাদরাসার মুহতামীম মাওলানা শাহাজাহানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাদরাসার মুহতামীম মাওলানা শাহাজাহান ব্যারিস্টার মাহবুব সালেহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই টিন সহায়তার ফলে মাদরাসার অবকাঠামো আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে।”
স্থানীয় মুসল্লীগণও এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান।