
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উলিপুরে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লা। এতে বক্তব্য রাখেন— রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোঃ আখতারুজ্জামান রনি, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর শাখার সদস্য সচিব হামিদুল ইসলাম হামিদ, আহ্বায়ক রাঙ্গা জামান, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা বুলেট প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করবেন। তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফরেন অ্যাডভাইজরি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন— হায়দার আলী মিয়া, সদস্য সচিব উপজেলা বিএনপি, এরশাদুল হাবিব নয়ন, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, নুর মোহাম্মদ, আহ্বায়ক পৌর বিএনপি সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডাস্টবিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।