
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে গঠিত হয়েছে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা মাদক প্রতিরোধ আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আতিকুর রহমান সবুজের সুপারিশে এবং জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর অনুমোদনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদল এবং সদস্য সচিব হয়েছেন আবুল হাসনাত রাজিব।
এর আগে সোমবার (৩০ জুন) বিকেলে সাইফুল ইসলাম বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ে মতবিনিময় করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—কামাল ইদ্রিস আমীন, হাফিজুর রহমান সেলিম, ছামিউল ইসলাম শামিম, গোলাম মর্তুজা মুকুল, আব্দুর রকীব সরকার, কায়ছার আলী খান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ বাতেন, শফিকুজ্জামান, মাহমুদুল হাসান বিপুল ও কামরুজ্জামান স্বাধীন।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—সাজুদুল ইসলাম সুইট, রেজাউল করিম রাজু, মেহেদী হাসান মারুফ, ডা. আইনুল ইসলাম, সফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, দুলাল মিয়া, নূর আলম সরদার লিয়ন, জুম্মন হোসাইন, আবুল কালাম আজাদ, সোলায়মান ইসলাম নিরাশা, বায়েজিদ ইসলাম, মাহমুদুল হাসান কল্লোল, লিটন কুমার রায়, রবিউল ইসলাম, রোকনুজ্জামান মানু, আবেদ আলী, আলফা আহমেদ জয়, রিপন মিয়া, মজনুর রশীদ, রাকিবুল ইসলাম, আতাউর রহমান সবুজ, নুরুল হুদা প্রধান, জাহাঙ্গীর আলম প্লাবন ও জয়নাল আবেদিন রানু।
কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল বলেন, “এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের মূল লক্ষ্য মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং যুবসমাজকে কাজে লাগিয়ে মাদকমুক্ত সমাজ গঠন। পদ-পদবি নয়, কাজটাই বড় বিষয়। সাধারণ সদস্যরাও যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব।”
তিনি সবাইকে একসঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।