প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৭:৪৮ এ.এম
একসঙ্গে ৫ সন্তানের জন্ম, রংপুর মেডিকেলে নতুন ইতিহাস
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টার সময় এক সঙ্গে জন্ম নিয়েছে ৫টি সন্তান। মা আরজিনা বেগম (২৩), গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার বাসিন্দা, স্বামী শিরিকুল ইসলাম।
প্রতিটি শিশুর ওজন দেড় কেজি করে এবং সকলে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতালের গাইনি ওয়ার্ডের একজন নার্স।