
সম্প্রতি লন্ডনে সফর করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনে সম্ভাব্য দিনের কথা ঘোষণা করা হয় , যার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে দাবি করে প্রতিবাদে গতকাল মঙ্গলবারের সংলাপ বয়কট করে দলটি।
পরে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। দলটিকে লন্ডন বৈঠকের বিষয়ে আশ্বস্ত করা হয় বলে সরকারি একটি সূত্রে জানা গেছে।
মঙ্গলবারের সংলাপে কী কারণে অংশ নেননি এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে জানাব।’
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ সংলাপে অংশ নেবেন বলে জানা গেছে।