
কক্সবাজার ২ আসন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শরীফ বাদশাহর সমর্থনে গতকাল কালার মার ছডা প্রাইমারী স্কুলের মাঠে পথসভার আয়োজন করেন তার সমর্থকরা।
বিকাল ৩ টার দিকে শুরু হয় পথসভা। পথসভার শুরুতে মিছিল করে আসতে শুরু করে জনতার ঢল।কক্সবাজার ২ আসনের বিভিন্ন নির্বাচনি এলাকা থেকে আসে তার সমর্থকরা। বিভিন্ন ভাবে আসে জনতা কেউ আসে মিছিল করে আর কেউ গাডি দিয়ে শোডাউন করে।
পথসভা বিকাল ৩ টা থেকে শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়।পথসভা শৃঙ্খলার্থে উপস্থিত ছিলেন পুলিশ।পথসভায় দূরদূরান্ত আসতে না পারা জনতার সুবিধার জন্য উপস্থিত ছিলেন মিডিয়ার সাংবাদিকরা।
পথসভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন পথসভার সভাপতি, পথসভায় অনেক নেতাকর্মীরা বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহির,সিএনজি মালিক সমিতির সভাপতি বাহাদুর।
সন্ধা ৭ টার দিকে বক্তব্য রাখেন পথসভার প্রধান অতিথি শরীফ বাদশাহ।তিনি মহেশখালী কুতুবদিয়ার মানুষকে বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।তিনি বক্তব্যের শেষে বলেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং ৭ তারিখ নোঙর মার্কায় ভোট দিয়ে আমাকে কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত করবেন।