
রংপুরের কাউনিয়ায় শারদীয় দূর্গা উৎসব ও আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি’র সদস্যদের বাছাই কার্যক্রম (১১অক্টোবর) বুধবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি’র কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এস এম জাকির হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ রাসেল আহমেদ,কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ ফেরদৌসী আকতার, তারাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রতন কুমার রায়, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ তাহেরা সিদ্দিকা,প্রশিক্ষক মোঃ তাজমুল হক সরকার প্রমুখ।
উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাম্মদ ফেরদৌসী রহমান বলেন, প্রার্থীর বাছাইকালে প্রার্থীর প্রশিক্ষণ সনদ,শিক্ষাগত যোগ্যতা সনদপত্র,উচ্চতা, ও স্বচ্ছতার ভিত্তিতে যাচাই বাছাই করে ৮০০জনকে নেয়া হবে আজকে ৭০০ জনকে নেয়া হয়েছে। বাকি ১০০ জন নির্বাচনের আগেই নেয়া হবে।