
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়ায় উপজেলা নির্বাহী অফিসার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।( শনিবার ৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সার্বিক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন, জনসেবামূলক উদ্যোগ এবং তথ্যপ্রবাহ আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, সঠিক তথ্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রশাসন-সাংবাদিক সমন্বয় একটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উভয় প্রেসক্লাবের সাংবাদিকরা স্থানীয় সমস্যা, জনভোগান্তি, উন্নয়নমূলক বিষয় এবং তথ্যপ্রাপ্তির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।