
কাউনিয়া উপজেলার ব্যস্ততম এলাকা গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে দূর্ঘটনা এড়াতে এবং যানযট নিরসনে আধুনিক যাত্রী ছাউনি, ওভার ব্রিজ ও গোল চত্বরের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি পালন কালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, রংপুর জেলা সংগঠক মোস্তাইন বিল্লাহ, উপজেলা কমিটির সদস্য আশিকুর রহমান, সংগঠক আবু রাইহান,জুয়েল রানা, রাজু আহমেদ,এ সময় আরোও উপস্থিত ছিলেন চাঁন মিয়া, জাবেদুল ইসলাম,যুব শক্তি নেতা মোসলেম উদ্দিন,হারুন, ভুট্টু, সার্জেন্ট শফিক গোলাম রব্বানী, আবুহেনা, প্রমূখ।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নিকট দাবী সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।
সকাল ১১ টা ৪০ মিনিটে মানববন্ধন কর্মসূচি শুরু হয়ে ১২টা ১০টা মিনিটে তা শেষ হয়।
জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
তারিখঃ ২৫/০৯/২০২৫
মোবাঃ ০১৭৩২৯৩১৮২৩