
রংপুরের কাউনিয়ায় জমকালো আয়োজনে তিস্তা নদীতে নৌকা ভ্রমনের মাঝ দিয়ে কেক কেটে কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ সময় কাশফুল সাহিত্য সংস্কৃতিক পরিষদের , সভাপতি মাহমুদুল হাসান পিন্টু, সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ন সম্পাদক রুবেল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: হোছনেয়ারা হিসা, আবেদা সুলতানা রত্না, মাহবুবা খাতুন স্মৃতি, এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য উজ্জল সরকার, অনলাইন প্রেসক্লাব সম্পাদক মোঃ জুলহাস হোসেন সোহাগ সহ-সভাপতি জসিম সরকার সহ কাশফুল সাহিত্য সংস্কৃতিক পরিষদের সকল সদস্যও কলাকুশলীদেরকে নিয়ে তিস্তা নদীতে নৌকার মাঝে কেক কেটে কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
কেক কাটা শেষে কলা কুশলিরা গান আবৃতি নিত্য পরিবেশন করেন। সভাপতিসহ সকলেই , কাশফুল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের দীর্ঘ আয়ু কামনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটায়।