
রংপুরের কাউনিয়ায় সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর)বিকালে কাউনিয়া থানা চত্বরে বাংলাদেশ পুলিশ কাউনিয়া থানা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ'র সভাপতিত্বে এবং থানার পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো: ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো: রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, কাউনিয়া মহিলা কলেজের সরকারি অধ্যাপক ও সাংবাদিক মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা পূজা মণ্ডপের, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন
সভায় উপজেলার ৬৮ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।