
কাউনিয়ায় ৪৬ তম ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এ আর এম আল মামুন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, ওসি তদন্ত মোস্তফা কামাল,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুজ্জামান আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন প্রদর্শনী স্টল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে