
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া থানা রোডে অবস্থিত নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড হাইস্কুলের ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে। একই সঙ্গে, বিদ্যালয়ের নবনির্মিত পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল১১ টায় পল্লী কবি জসীম উদ্দিন (দ্বিতীয়) ক্যাম্পাস মাঠে এই উদ্বোধনী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান প্রধান শিক্ষক মোছাঃ আজিজা সুলতানার সঞ্চালনয় প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব সফিকুল আলম সফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া মহিলা কলেজের গভর্নিং বডি সভাপতি জনাব আক্তার হোসেন, শহীদবাগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো, আমজাদ হোসেন, ব্যবসায়ী মো,ইয়াকুব আলী ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এ্যান্ড হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো, আশরাফুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সফিকুল আলম (সফি) বলেন প্রতিষ্ঠানের দীর্ঘ ২৭ বছরের সাফল্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "নতুন এই ক্যাম্পাসটি এলাকার শিক্ষাব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে।"
নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোছাঃ আজিজা সুলতানা উদ্বোধনী বক্তব্যে বলেন, ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার প্রতিশ্রুতিতে আমরা অঙ্গীকারবদ্ধ ।অনুষ্ঠানে বক্তব্য শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।