
ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কাউনিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে জনসচেতনা বাড়াতে একটি শোভাযাত্রা উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশন হলরুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্’র সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন- কাউনিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মাসুদার রহমান।
বক্তব্য রাখেন- কাউনিয়া ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মারজিয়া শারমিন, আঁচল নারী সংঘের সভাপতি রায়হানা বিনতে হোসাইন, মেডিনোভা ডায়াগনেস্টিক সেন্টারের সাবেক স্বত্বাধিকারী ইদ্রীস আলী প্রমূখ।জিন্নাহ্ -চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টর সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কাউনিয়া ডায়াবেটিস সমিতির সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন,১৯৯১সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশনের সিদ্ধান্ত মোতাবেক ইনসুলিনের আবিষ্কারক ফ্রেড্রিক বন্টিং এর জন্মদিন ১৪ নভেম্বর তাই তাকে সরন রাখার জন্য এই দিনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়।
ডায়াবেটিসের সমস্যায় জীবনযাত্রায় খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। ধূমপান এবং মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।