
রংপুরের কাউনিয়ায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে কাউনিয়ায়। সোমবার (১৮ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কেক কেটে পত্রিকাটির ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক যুগের আলোর কাউনিয়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আশাদুজ্জামান জেমি, কাউনিযয়া থানার উপ পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক জসিম সরকার,সাইফুল ইসলাম, জুলহাস হোসেন সোহাগ, সাইদুল ইসলাম, আলমগীর হুসাইন প্রমূখ।