
রংপুরের কাউনিয়া উপজেলার বেইলিবীজ শট সার্কিট থেকে আগুন লেগে বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৯ লহ্ম টাকার বেশি ক্ষতি হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার কূর্শা ইউনিয়নের পূর্ব চাঁদ ঘাট গ্রামে আব্দুল রাজ্জাক( কাপিয়া) বাসা পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পরে সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে । বাসার অবস্থাগত একটি ছোট শিশু বিষয়টি দেখতে পেয়ে বাসার সকলকে জানায়।এর পর আশেপাশে লোকজন জন নজরে এলে তারা আগুন দেখে হইচই শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান তবে ফায়ার সার্ভিসের টিম পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা জানার আমরা ফজরের নামাজ শেষ বাড়ি আসা মাত্রই এ খবর পাই। দেখি আগুন জ্বলছে সাথে উপস্থিত সবাই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সবশেষ।
মো আব্দুল রাজ্জাক মিয়ার শয়নকক্ষসহ ৬টি রুমেরব ফ্রিজ, টিভি, স্কুলের বইপত্র ও আসবাবপত্রসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বাড়িতে পুড়ে যাওয়া
আসবাপত্র পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ ও কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সোমবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার টি কে দেখতে যান।
থানার ফয়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ছামছুল হক জানান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে ।