
কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় উপজেলা খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ীদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। তকিপল বাজার বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে (গত ০৫ নভেম্বর বুধবার দুপুর ২টায়) উপজেলা খুচরা সার ও বালাইনাশক ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো: মেনাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাগাঠনিক সম্পাদক মো: মশিউর রহমান বালাপাড়া ইউনিয়নে খুচরা সার ব্যবসায়ী মো: মিজানুর রহমান টেপামধুপুর ইউনিয়নের মো: মোস্তাক আহমেদ হারাগাছ ইউনিয়নের মো: মজিবর রহমান সংগঠনের সদস্য মো: হামিদুর রহমান কুর্শা ইউনিয়নের মো: রিপন মিয়া সারাই ইউনিয়নের মো: মাইদুল ইসলাম সহ ব্যবসায়ী নেএীবৃন্দরা । এসময় উপস্থিত ছিলেন খুচসা সার ও বালাইনাশক সংগঠনের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জসিমসহ ব্যবসায়ীরা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: মেনাজ উদ্দিন সমাপনী বক্তব্যে বলেন, আজকে আমরা খুচরা সার ও বালাইনাশক সংগঠনের ব্যবসায়ীরা এক বছর পর একসঙ্গে হয়েছি, ব্যবসা করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই সংগঠনের সকল সদস্যদের প্রতি আহবান বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হলে আমাদের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হবে। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।